সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

কক্সবাজারে হাতির হামলায় কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ের তুলাবাগান এলাকায় কাঁঠাল রক্ষা করতে গিয়ে হাতির হামলায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) রাত সাড়ে নয়টার দিকে খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর (৪৫) খুনিয়াপালং ২ নম্বর ওয়ার্ডের কায়দংপাহাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।

ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জানে আলম স্থানীয়দের বরাতে জানান, রাত ৯টার দিকে একটি হাতির পাল লোকালয়ে হানা দেয়। কায়দংপাহাড়ে আসার পর হাতিগুলো গাছের কাঁঠাল খাচ্ছিল।

কাঁঠাল রক্ষা করার জন্য হাতি তাড়ানোর চেষ্টা চালান আবুল বশর। এ সময় রাগান্বিত হয়ে একটি হাতি তাকে উল্টো ধাওয়া করে ধরে শুড় দিয়ে আছড়িয়ে মেরে ফেলে।

স্থানীয় কর্মজীবী এ এইচ সেলিম উল্লাহ জানান, আঁছাড় দিয়ে হাতির পাল চলে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আবুল বশরকে।

রামু থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান জানান, মর্মান্তিক এ ঘটনার খবর পেয়েছি। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ