মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব’  নাটোরে খাদে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল মুফতি তাকী উসমানী বাংলাদেশে এতো জনপ্রিয় কেন? ইফার স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করল কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে জমিয়তের বৈঠক, ফেরদাউসের ভিডিও ইস্যুতে তদন্ত করবেন ৫ সদস্য তাবলিগের মুরব্বি মাওলানা নজরুর রহমানের জানাজায় লাখো মুসল্লি জান্নাতুল বাকিতে সমাহিত প্রথম মুহাজির ও আনসার সাহাবি কে? গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

পীরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ পুলিশের এসআই আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পীরগঞ্জে আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ ঠাকুরগাঁও পুলিশের এসআই হেলাল উদ্দীন প্রমানিক ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে পীরগঞ্জ থানার সামনে জেলা পরিষদ ডাকবাংলোর স্টাফ কোয়াটার থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) মুহা. মুনিরুজ্জামান জানান, এসআই হেলাল ও থানার ঝাড়ুদার মানিক পীরগঞ্জে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ করে বলে আটক মাদক ব্যবসায়ীরা জিজ্ঞাসাবাদের সময় তথ্য দেয়।

সূত্র মোতাবেক রোববার সকাল থেকে ডিবি পুলিশের একটি এসআই হেলালের পীরগঞ্জস্থ ভাড়া বাসার চারপাশে অবস্থান গ্রহণ করে এবং দুপুরে ডিবি পুলিশ তার বাসায় অভিযান চালায়। এ সময় তার ঘরের ভিতর থেকে আট হাজার পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এসআই হেলাল ও পীরগঞ্জ থানার ঝাড়ুদার মানিককে আটক করে ডিবি পুলিশ।

পীরগঞ্জ ও রাণীশংকৈল সার্কেলের এএসপি মোস্তাফিজুর রহমান ও ডিবির ওসি রফিকুল ইসলাম জানান, ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) মুহা. মুনিরুজ্জামানের নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পীরগঞ্জ থানার সাবেক এসআই বর্তমানে ঠাকুরগাঁও কোর্টে কর্মরত হেলাল উদ্দীন প্রমানিকের ভাড়া বাসা জেলা পরিষদের পীরগঞ্জ ডাকবাংলোর স্টাফ কোয়াটারে ও থানার ঝাড়ুদার মানিকের ভাড়া বাসা রেল স্টেশন সংলগ্ন দুলালের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ, ডিবি'র ইন্সপেক্টর রুপ কুমার, এসআই শামীম হক, রবিউল ইসলাম, নাবিউল ইসলাম ও পুষ্প রঞ্জন এ অভিযান চালান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ