শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সৌদি বিমানবন্দরে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়ে হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।

গতকাল সোমবার (২৩ জুন) ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা সৌদি আরবের এ বিমানবন্দরে হামলা চালালে একজন নিহত ও ৭ জন আহত হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের অযৌক্তিক কাজগুলিতে আমরা উদ্বিগ্ন। সৌদি রাজ্যের নিরাপত্তাকে হ্রাস করে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করে এমন পদক্ষেপের নিন্দা জানাই আমরা।

হামলার শিকার নিরীহদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সৌদির নিরাপত্তা সংক্রান্ত যে কোনও হুমকির বিরুদ্ধে দেশটির প্রতি একাত্মতা প্রকাশ করে এবং রাজ্যে শান্তি ও স্থিতিশীলতার রক্ষণাবেক্ষণের জন্য আঞ্চলিক প্রচেষ্টার প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ