শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চট্টগ্রামের পটিয়ায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই ওই মাইক্রোবাসের যাত্রী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। দগ্ধদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ ১৭ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ