শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার ৬ যাত্রী। তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী হীরুর চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোচালক রবিউল ইসলাম (৩৬) ও একই গ্রামের বিশ্বনাথের ছেলে নান্দু বর্মন (৫৫)।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিন গোপাল রায় গ্রামের নিহত নান্দু বর্মনের ছেলে পূর্ন চন্দ্র রায় (১৯) ও একই উপজেলার কাকিনা এলাকার মতিয়ার রহমানের ছেলে মোকছেদুল (২২)।

এলাকাবাসী জানান, বুধবার সকালে কালীগঞ্জ থেকে অটোরিকশায় লালমনিরহাট যাচ্ছিলেন। আদিতমারী উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ী নামক স্থানে পাটগ্রামগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ