শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রামগড়ে স্থলবন্দর স্থান ও মৈত্রী সেতু পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহা: সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বুধবার (২৬ জুন) খাগড়াছড়ির রামগড়ে স্থলবন্দরের স্থান ও ফেনী নদীর উপর ভারতের নির্মাণাধীন মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন।

পৌর এলাকার সীমান্তবর্তী মহামুনিতে বিজিবির অবজারবেশন টাউয়ারে উঠে মহাপরিচালক মৈত্রী সেতুর নির্মাণ কাজ দেখেন।

তিনি স্থল বন্দরের জন্য নির্ধারিত জায়গা এবং আর্ন্তজাতিক চেক পোস্ট (আইসিপি), কাস্টমসসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। বিজিবির মহামুনি ক্যাম্পে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী চাহেল তস্তরী স্থলবন্দরের ভূমি বিষয়ে মহাপরিচালককে অবহিত করেন।

৪৩ বিজিবির টু আই সি মেজর হুমায়ুন কবির জানান, বুধবার সকালে সামরিক হেলিকপ্টারযোগে রামগড়ে এসে ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম। তিনি ব্যাটালিয়ন সদরে চলমান প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন স্থান পরিদর্শন ও গাছের চারা রোপন করেন। এসময় তিনি বিজিবি সদস্যের বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন।

এসময় বিজিবির চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল ইসলাম সিকদার, গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল মুহা: আব্দুল হাই, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মুহা: তারিকুল হাকিম উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ