শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব সাইবেরিয়ার নিযনিয়ানগ্রাস্ক বিমানবন্দরের রানওয়েতে আংগারা এয়ারলাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ক্যাপ্টেন ও মেকানিকের মৃত্যু হয়েছে।

এ দুর্ঘটনায় আহত ৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) নিযনিয়ানগ্রাস্ক থেকে উলান উড যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে গেলে জরুরি অবতরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানে থাকা যাত্রীরা ইন্টারফ্যাক্সকে জানায়, শেষযাত্রীটি বের না হওয়া পর্যন্ত ক্যাপ্টেন বিমান থেকে বের হতে চাননি। কিন্তু দেরি হয়ে যাওয়ায় তিনি আর প্রাণে বাঁচতে পারেননি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাপ্টেনের সঙ্গে বিমানটির মেকানিকও বিধ্বস্ত হওয়ার মুহুর্তে বিমানেই আটকে ছিলেন।

আংগারা এয়ারলাইন্স মূলত পূর্ব সাইবেরিয়াভিত্তিক স্থানীয় ফ্লাইটগুলো পরিচালনা করে থাকে। নিযনিয়ানগ্রাস্ক থেকে উলান উড়ে যাবার জন্য বাস এবং রেল ব্যবস্থা সময় সাপেক্ষ এবং মানসম্পন্ন না হওয়ায় অনেক মানুষ বিমানের ওপর নির্ভর করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ