শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

তিনতলা থেকে পড়ে যাওয়া সিরিয়ান শিশুটি বাঁচল যেভাবে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলের ফতিহ নামক স্থানে ভবনের তিনতলা থেকে ছিটকে পড়া দুই বছরের সিরিয়ান শিশুকে ক্যাচ ধরেছেন ভবনের নিচে দাঁড়িয়ে থাকা আলজেরিয়ার কিশোর। নিচে থেকে ওই কিশোরের লুফে নেয়ার ফলে প্রাণে বেঁচে যায় বাচ্চা মেয়েটি। প্রাণে বাঁচার পাশাপাশি গায়ে একটা আঁচড় লাগেনি তার।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে শিশুটিকে লুফে নেয়ার সেই দৃশ্য। সবাই ধারণা করছে খেলতে খেলতে ভবনের তিনতলায় নিজেদের অ্যাপার্টমেন্টের জানলা থেকে পড়ে যায় বাচ্চাটি। তখন বাচ্চাটির মা ঘরে রান্না করছিলেন বলে জানিয়েছে বিবিসি। সেই সময় ওই বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়েছিল ফিউজি জাব্বাত (১৭)নামের ওই কিশোর। দেখার পরেই বিলম্ব না করে সে ছুটে চলে আসে সেখানে এবং লুফে নেয় বাচ্চাটিকে।

প্রসঙ্গত, আলজেরিয়ার শরণার্থী জাব্বাত ওই রাস্তার একটি দোকানে কাজ করে। ঘটনার সময়েও সে সেখানেই ছিল। সেই জন্যেই সে এভাবে বাঁচাতে পেরেছে বাচ্চাটিকে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

ঘটনার পর থেকেই ভয়ে কথা বলা বন্ধ করে দেয় বাচ্চাটি। চারপাশে জমে যাওয়া লোক তখন ব্যস্ত শিশুটিকে নিয়ে। তাকে আবার স্বাভাবিক করে তোলার চেষ্টায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ