শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রিফাত হত্যায় জড়িত সন্দেহে বরিশালে আরও ৪ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় রিফাত হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে বরিশাল থেকে চার যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বরিশাল লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মুহা. নুরুল ইসলাম জানিয়েছেন, ওই যুবকরা পালিয়ে ঢাকায় আসছিলো। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ বরিশাল নদীবন্দর থেকে ওই চার যুবককে আটক করা হয়েছে।

রিফাত হত্যার এক আসামির সঙ্গে আটককৃতদের একজনের চেহারার মিল রয়েছে। তবে আটক চারজন রিফাত হত্যায় জড়িত কি না নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বরগুনা জেলা পুলিশকে জানানো হয়েছে। তারা এলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। নিশ্চিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার পুলিশ। এর মধ্যে সকালে চন্দন নামে একজন ও দুপুরে মুহা. হাসান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এদিন রাতে আরও এক আসামিকে গ্রেফতারের কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তবে তিনি ওই আসামির নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ