শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার লন্ডনের দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা ও দুয়া মাহফিল ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে গত বুধবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় লন্ডনে সফররত দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা যুবায়ের আহমদ আনছারীর সাথে মতবিনিময় করে।

এছাড়াও আগামী ২১ জুলাই ব্রাডফোর্ডে অনুষ্ঠিত যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক এবং ব্রাডফোর্ড ও লিডস শাখা আয়োজিত মজলিস শূরার অধিবেশন সফলের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। পরে সড়ক দুর্ঘটনায় নিহত কানাডা প্রবাসী সংগঠনের সাথী মাওলানা মিছবাহ এর স্ত্রীর রুহের মাগফিরাত বিশেষ দুয়া করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য হাফিজ মনজুরুল হক, আলহাজ্ব মুহাম্মদ আলী তালুকদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ