সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ইসরায়েলকে আধাঘণ্টায় ধ্বংস করে দেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আধাঘণ্টার মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর।

গতকাল সোমবার পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর এ হুমকি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েল টিকবে মাত্র আধাঘণ্টা। সংবাদ সংস্থা মেহের’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, ইরান ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে। ইরানের ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর খবরের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

আইএইএ’র একজন মুখপাত্র সোমবার ভিয়েনায় এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, পরমাণু সমঝোতায় ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ ৩০০ কেজি পর্যন্ত রাখার যে কথা বলা হয়েছে ইরান তা অতিক্রম করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ