সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যাসের দাম নিয়ে হরতালে সাড়া দেবে না জনগণ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌক্তিক কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এর প্রতিবাদে বিরোধীরা হরতাল ডাকলে জনগণ সাড়া দেবে না।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে। আমাদের দেশের মানুষ বাস্তবতা বোঝেন। বাস্তব কারণে যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। দেশের মানুষ বিষয়টাকে সহজভাবে নেবেন- এটাই আমরা আশা করি।

এখন বিরোধী দল প্রতিবাদ করবে এটাই সাভাবিক এবং আমার কাছে মনে হয়, তাদের এই প্রতিবাদ বিক্ষোভ বিশেষ করে হরতালে জনগণের কোনো সাড়া মিলবে- এটা আমার বিশ্বাস হয় না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ