শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

‘মোদি চাইলে ২৪ ঘণ্টার মধ্যে গেরুয়া তাণ্ডব বন্ধ করতে পারেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, পশ্চিমবঙ্গসহ গোটা দেশজুড়ে গেরুয়া তাণ্ডবে গণপিটুনিতে যেভাবে একের পর এক মুসলিম যুবকরা প্রাণ হারাচ্ছে তা অত্যন্ত উদ্বেগের।

আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন তিনি।

কামরুজ্জামান আরো বলেন, ‘এ সকল ঘটনায় সব থেকে বড় দোষীদের গ্রেফতার করার পরিবর্তে, তাদের শাস্তি দেয়ার পরিবর্তে পুলিশ-প্রশাসন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তারা যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাতে এক শ্রেণির গেরুয়াধারীদের ঔদ্ধত্য দিনের পর দিন বাড়ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাইলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে গেরুয়া তাণ্ডব চলছে তা বন্ধ করতে পারেন। যখন একের পর এক তরুণ ও যুবকরা প্রাণ হারাচ্ছেন গেরুয়া বাহিনীর হাতে তখন নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ (রেডিওতে মনের কথা) অনুষ্ঠানে তার জয়-পরাজয়ের কাহিনী মানুষকে শোনাচ্ছেন।

তার মনের মধ্যে এদেশের সংখ্যালঘু যুব সমাজের কোনও স্থান পাচ্ছে না! এটা ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রীর ‘রাজধর্ম’ হতে পারে না।

এটা তার ‘মুখোশ পরা নীতি’ ছাড়া অন্য কিছু নয়। আমরা আশা করব যে দেশের সুশীল সমাজ এর বিরুদ্ধে সোচ্চার হবেন এবং একটা বড়সড় পরিবর্তন নিয়ে আসতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমর্থ হবো।

এ ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের পাশপাশি ‘ধর্মনিরপেক্ষ’ সংখ্যাগরিষ্ঠ সমাজের মানুষও এর প্রতিবাদে এগিয়ে আসবেন এবং দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি রক্ষায় সহায়ক হবেন বলেও মুহাম্মাদ কামরুজ্জামান আশাপ্রকাশ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ