সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সন্ত্রাসীদের গুলিতে মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম গবাছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ি মারমা সম্প্রদায়ের মা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সং মারমা ও তার মেয়ে মেসংনু মারমা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে একই ঘরে মারমা সম্প্রদায়ের মা ম্রা সং মারমা ও তার মেয়েকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, কারা কি কারণে মা-মেয়ের এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ