সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে ভবনধ্বসে শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আশুলিয়ায় তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধ্বসে মুহা. তাছিম হাসান নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজি আকবর আলীর মালিকানাধীন একতলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত শিশু তাছিম হাসান মাগুরা জেলার নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ছয় বছরের শিশু মিম। তারা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।

আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন কর্মকর্তা মুহা. জাহাঙ্গীর আলম প্রত্য্যক্ষদর্শীদের বরাতে জানান, গত কয়েকদিন ধরে পাইপ লাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও সারানো হয়নি। কিন্তু বুধবার সকালে রান্না করার সময় দেয়াশলাই জ্বালাতেই হঠাৎ বিস্ফোরণ হয়ে একতলা ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে শিশুটি নিহত হয় ও আহত হন অপর চারজন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অন্য কোনো বিষয় রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ