সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার দেশটির সশস্ত্র বাহিনী থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ায় পড়ে ক্যারিবিয়ান সাগরের উপকূলে নৌকাটি ডুবে যায়। খবর রয়টার্স।

নৌকাটি কিভাবে ডুবে যায় তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোসে ডমিংগো মেজা বলেন, দুর্ঘটনাস্থলের কাছাকাছি পোর্তো লেম্পিরা থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নৌকাটি জেলেদের নিয়ে হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাছে কো গ্রাসিয়াস থেকে যাত্রা করে। জেলেরা লবস্টার (গলদা চিংড়ি) ধরতে যাচ্ছিল।

মাছ ধরার মৌসুম উপলক্ষে হন্ডুরাস উপকূলে অনেক নৌকা জমা হয়েছে। কয়েকদিন আগে জেলেদের আরেকটি নৌকা ডুবে যায়। সে সময় ৪৯ জনকে উদ্ধার করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ