সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে একটি গাড়ি বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজ শুক্রবার (৫ জুলাই) সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত তুরস্কের রেহানলি শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জুম্মার নামাজ শেষে এরদোগান বলেন, নিশ্চিতভাবে গাড়িটি বোমা বোঝাই ছিল।

এ বোমা হামলায় আরও দুজন আহত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু নিশ্চিত করে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ ছুটে যায়। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানান রেহানলির প্রদেশ হাতায়া গভর্নর রহমি দোগান।

২০১৩ সালের মে মাসে রেহানলীতে এক জোড়া গাড়ি বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছিল। তুরস্কের আধুনিক ইতিহাসে এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা যার জন্য প্রো-দামেস্কাস সমর্থকদের দোষারোপ করা হয়েছে।

২০১৫ এবং ২০১৬ সালে তুরস্কে সন্ত্রাসীর ধারাবাহিকভাবে আঘাত হানে, যাতে শতাধিক মানুষ প্রাণ হারায়। এর পেছনে ইসলামিক স্টেট ও কুর্দি জঙ্গিরা জড়িত ছিল বলে জানানো হয়।

২০১৭ সালে ইস্তাম্বুলের রেনা নাইটক্লাবে বন্দুকযুদ্ধকারীরা মাত্র কয়েক মিনিটে ৩৯ জনকে হত্যা করে যা ছিল সর্বশেষ মারাত্মক হামলা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ