সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

দারুল কুরআন মাদরাসায় ঘুমন্ত ছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার দারুল কুরআন মাদরাসার ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ (১৪) কে ঘুমের মধ্যে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার ভোরে সদরের বাগরাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। অল্পের জন্য বেঁচে যাওয়া ওই কিশোর এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

জানা যায়, হাবিবুল্লাহ মাগুড়ার মোহাম্মদপুর উপজেলার ধুপুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। এক বছর ধরে সে বাগবাড়িয়া দারুল কুরআন মাদরাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছে।

হাবিবুল্লাহর সহপাঠী আল-আমিন জানায়, রাতে প্রচণ্ড গরমের কারণে হাবিবুল্লাহসহ আমরা চারজন মাদরাসার কাছেই মসজিদের বারান্দায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাত সাড়ে ৪টার দিকে হাবিবুল্লাহর চিৎকারে আমরা জেগে উঠি।

দেখি হাবিবুল্লাহর চোয়ালে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে রক্ত ঝরছে। দ্রুত হাবিবুল্লাহর দুলাভাই কিবলুর রহমানকে খবর দেওয়া হলে তিনি এসে রাতেই হাবিবুল্লাহকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ’

হাবিবুল্লাহর বাবা আলতাফ হোসেন জানান, তার ছেলে গত এক বছর ধরে ওই মাদরাসায় থেকে হেফজ পড়ছে। কারও সঙ্গে তাদের কোনো বিবাদ নেই। কারা এ ধরনের কাজ করতে পারে, তারা তা ধারণা করতে পারছেন না।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ বিশ্বাস জানান, হাবিবুল্লাকে মাগুরা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত গুরুতর হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারণ উদঘাটনে পুলিশের তদন্ত টিম কাজ করছে। এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ