সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

নারায়ণগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েেছেন। আহত হয়েছেন আর কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনারগাঁওয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের স্ত্রী, মেয়ে বর্ষা বর্মণ (১৪) ও তার শাশুড়ি দেবী বর্মণ (৪৮)।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এসময় সিলেটগামী রাসেল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ অন্তত সাতযাত্রী আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ