শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

পশ্চিমবঙ্গে ‘জয় শ্রীরাম’ না বলায় এবার মাদরাসা ছাত্রকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জয় শ্রীরাম’ না বলায় এবার ১১ বছরের এক মাদরাসা ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিতুড়িয়ায় এ ঘটনা ঘটেছে।

ওই কিশোরের অভিযোগ, বুধবার বিকালে চার যুবক পথ আটকে তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে মাটিতে ফেলে মারধর করে।

বৃহস্পতিবার তার বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ঘটনা তদন্ত হচ্ছে বলে জানালেও ২৪ ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করা হয়নি।

এ ঘটনার পর তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর দাবি, বিজেপি উগ্র হিন্দুত্বের স্লোগান তুলে সন্ত্রাস চালাচ্ছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর পাল্টা দাবি, বিজেপির ভাবমূর্তিতে কালি ছেটাতে তৃণমূল এ কাণ্ড ঘটিয়েছে।

ওই মাদরাসা ছাত্র জানিয়েছে, এক বন্ধুকে বাসে তুলে দিয়ে মাদরাসায় ফিরছিল সে। সে সময় তার পথ আটকায় ৩০ বছর বয়সী চার যুবক। প্রথমে পরিচয় জানতে চায়। এরপর তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপাচাপি করে তারা। সে জানিয়েছে, ওই যুবকদের কথা না শোনায় তাকে লাথি, ঘুষি মারা হয়। অনেক কাকুতি-মিনতি করছিলাম। ওরা শোনেনি। পরে ওদের একজন বলল, খারাপ কিছু হলে ফেঁসে যাব। তার পরে মার থামায়।

মাদরাসার মাওলানা বলেন, অনেক রাত হলেও ঘুমাচ্ছিল না বলে ছেলেটাকে ডেকে কথা বলি। তখনই জানলাম, এমন ঘটনা ঘটেছে। ছেলেটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে তার বাবা। তিনি বলেন, কোন ভরসায় ছেলেকে মাদরাসায় রাখব? যদি আরও খারাপ কিছু হয়। বাড়ি ফিরেও ছেলে ভয়ে আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ