শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

বামদের ৭ তারিখের হরতালে বিএনপির সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী রবিবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার বিকালে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।

বিকাল ৪টা থেকে দুই ঘণ্টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।

গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর প্রতিবাদে রবিবার সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থি দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। তাদের এই হরতালে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জেএসডি ও মাহমুদুর রহমান মান্নার দল।

বামদের হরতালে সমর্থন প্রসঙ্গে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাম দল যারা আছেন তারা আগামী ৭ জুলাই হরতাল আহ্বান করেছেন।

আমরা এ হরতালের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি। সারাদেশের মানুষ এই গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণে এটা একটা যৌক্তিক হরতাল বলে আমরা মনে করি। সেই কারণেই এই হরতালে আমরা নীতিগত সমর্থন জানাচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের সর্বস্তর থেকে এই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কর্মসূচি দিয়েছে, নিন্দা ও প্রতিবাদ করেছে। কিন্তু সরকার এটাকে মেনে নেয়নি অর্থাৎ মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করেনি।’

বিএনপি গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আর কোনো কর্মসূচি দেবে কি না প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কর্মসূচি দিয়েছি। বাম দলের কর্মসূচিতে সমর্থন দিলাম।এরপর আমরা চেষ্টা করব যদি অন্য কোনো কর্মসূচি দেওয়া যায়।’

স্থায়ী কমিটির বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আর লন্ডন থেকে স্কাইপে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ