শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

মুসলিমদের হুমকি ধমকি দেয়ায় শ্রীলংকাকে সতর্ক করল ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

সম্প্রতি শ্রীলংকায় মুসলিম বিদ্বেষী ঘটনা বেড়ে চলায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংগঠন (ওআইসি) দেশটিকে সতর্ক করেছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে ওআইসি জানায়, ওআইসি খুব কাছ থেকে শ্রীলংকায় মুসলিমদের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছে।

এ সংস্থাটি শ্রীলংকার মুসলিমদের ওপর বিভিন্ন নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমান বিষয় নিয়ে তারা বলছে, দেশটিতে হঠাৎ একটি গ্রুপ মুসলিমদের হুমকি, মুসলিম বিরোধী বিশ্লেষণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেয়ার ঘটনা বাড়িয়ে দিয়েছে।

কিছুদিন আগেও দেশটির বৌদ্ধ ধর্মগুরু মুসলিমদের যেখানে পাও হত্যা কর এমন এক বিবৃতি প্রকাশ করেছে।

তাই ওআইসি শ্রীলংকা কর্তৃপক্ষকে সতর্ক করেছে, দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বেড়ছে যা অসহনীয়। এ অবস্থায় দেশটিতে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ওআইসি বিবৃতিতে আরও বলে, সন্ত্রাস কোনো ধর্ম বা সম্প্রদায় করে না, বরং চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

উল্লেখ্য, শ্রীলংকায় ৯.২ শতাংশ মুসলিম জনগোষ্ঠী বসবাস করেন। গত ২১ এপ্রিল কয়েকটি চার্চ ও হোটেলে আত্মঘাতী বোমা হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন। এ হামলায় ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন।

দেশটিতে এরপর থেকে মুসলিমরা নৃসংশ হামলার মুখোমুখি হচ্ছে। এ হামলার পরে শ্রীলংকা কর্তৃপক্ষ দেশটিতে ২ মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছিল। কিন্তু তারপরও মুসলিমদের উপর ঘৃণ্য আচরণ দিন দিন বেড়েই চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ