সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

ওয়ারীতে শিশু হত্যার ঘটনায় মামলা, আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারী বনগ্রামের নির্যাতনের পর সামিয়া আফরিন সায়মা (৭) নামে এক শিশুকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে আটক করেছে।

পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মুহাম্মদ সামসুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

ওয়ারী থানার ওসি আজিজুর রহমান বলেন, নিহতের শরীরে পাশবিক নির্যাতনে আলামত রয়েছে। তার গলায় এবং মুখে জোর জবরদস্তির চিহ্ন রয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। ময়নতন্ত ও সুরাতহাল প্রতিবেদনের পর বলা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কিনা। তবে ঘটনাস্থলে থাকা একাধিক পুলিশ সদস্য বলছে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে।

এর আগে রাজধানীর ওয়ারীতে শুক্রবার সন্ধ্যায় সামিয়া আফরিন সায়মা (৭) নামের এক শিশু নিখোঁজ হয়। এর কয়েক ঘণ্টা পর ওই ভবনের ৯ তলার একটি খালি ফ্লাটে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার মুখে ও গলায় রক্তের দাগ রয়েছে। শিশু সামিয়া রাজধানীর সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। তার বাবার নাম আব্দুস সালাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ