মাহাদী হাসান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
গ্যাসের মূল্য বৃদ্ধি ও ভারতে মুসলিম নির্যাতন ও হত্যা এবং দেশে ক্রমবর্ধমান ধর্ষণ খুন গুম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মসংস্থান ও যুব কল্যাণ বিষয়ক সম্পাদক রহমতউল্লাহ বিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে রহমতউল্লাহ বিন হাবিব গ্যাসের মূল্য কমানোর যৌক্তিক কারন তুলে ধরে সরকারকে গ্যাসের মূল্য কমানোর জোর দাবি জানান। তিনি দেশে খুন, গুম, হত্যা, ধর্ষণের ভয়াবহতার চিত্র তুলে ধরে বলেন, আইনের দূর্বলতা, আইনের ফাঁকফোকর থাকায় অপরাধীরা খুব সহজেই বেরিয়ে আসে। অপরাধীরা সাজা না পাওয়া এবং দলীয় বিবেচনায় সাজা মওকুফ করায় অপরাধের প্রবনতা দিন দিন বেড়ে চলছে।
যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি গিয়াসুদ্দিন মুহাম্মাদ খালিদ খুন, গুম, ধর্ষন ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারনে সরকারের তীব্র সমালোচনা করেন এবং ভারতে নির্বিচারে মুসলিম হত্যার তীব্র প্রতিবাদ জানান।
মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সহ সভাপতি ডা. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল হোসাইন, নারায়ণগঞ্জ শহর শাখা আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আবদুল হাই, সেক্রেটারী আবদুর রহমান নোমান, শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মাদ হাসান আলী, ছাত্র আন্দোলন তুলারাম কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ তাজ উদ্দিন।
-এএ