শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমি দখল করতে গেলে ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। লক্ষ্মীপুর সদর উপজেলার ঝাউডগী এলাকায় ঘটেছে এ ঘটনা। অভিযুক্ত মোবারক হোসেন কুশাখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।

১০ বছর ধরে বারবার নদী ভাঙনে নিঃস্ব হয়ে কুশাখালী ঝাউডগী এলকায় এক খণ্ড জমি কিনে পরিবার নিয়ে বসবাস করছিলেন তারা। সেখানে বেশ কয়েকদিন ধরে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোবারক হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা ওই জমি থেকে আমাদের উচ্ছেদের চেষ্টা করে। একাধিকবার হামলা চালিয়ে মারধার ও চাঁদা দাবি করে।

জানা যায়, শুক্রবার ভোরে মোবারক হোসেন ৫০/৬০ জন সন্ত্রাসী নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। এসময় জমি দখলের চেষ্টা করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে ঘেরাও করে মোবারক হোসেনকে আটক করে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেয়।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোবারক হোসেন বলেন, ‘আমি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমার সম্পত্তিতে কাজ করতে গেলে ইউনিয়ন যুবলীগের এক নেতার ইন্ধনে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধে দু-পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় মোবারক হোসেনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলে তাদের নিয়ে যায়। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ