শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

মাগুরায় দিনেদুপুরে তরুণকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যার রেশ কাটতে না কাটতেই মাগুরা সদর উপজলার শিবরামপুর স্কুল মাঠে রোববার দিনেদুপুরে এক তরুণ ক্রিকেটারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিসান (২৩) মাগুরা সদর উপজেলার মঠবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মাগুরা সরকারি কলেজের ছাত্র।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, শিবরামপুর গ্রামের কতিপয় যুবকের সাথে লিসানের বিরোধ চলে আসছিল। দুপুর ১টার দিকে শিবরামপুর স্কুল মাঠে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে তবে পুলিশকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ওসি সিরাজুল বলেন, ‘হত্যাকারীকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে। শহরের প্রতিটি পয়েন্ট সিল করা হয়েছে। শিগগিরই আমরা হত্যাকারীকে আটক করতে পারবো।’

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, কলেজ শেষে মোটরসাইকেলে ৩ বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয় লিসান। তারা বাটিকাডাঙ্গা এলাকার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ওই গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেল তাদের মটর সাইকেল থামিয়ে লিসানের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে বন্ধু দিপুও গুরুতর আহত হয়।

ঘটনার পরপর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে দুপুর দেড়টার দিকে লিসানকে মৃত ঘোষণা করা হয়। বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফের হত্যার ঘটনার রেশ না কাটতেই এই ঘটনা ঘটল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ