সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

রেল ক্রসিংয়ের ওপর বিকল ট্রাক, ট্রেনের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ওই ট্রাকের চালক এবং হেলপার।

রোববার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দাক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন।

গাজীপুর সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রোববার ভোর ৪টার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান।

তারা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন। এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দু’জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ