শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

আর্থিক খাতের অনিয়ম নিয়ে হাইকোর্টের অসন্তোষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাংকের আর্থিক খাতের অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ আদালত। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনের বিষয়ে শুনানিতে আদালত এ ক্ষোভ প্রকাশ করেন।

আপিল বিভাগ আদেশে বলেন, বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিতে পারবে, তবে তাদের পুনরায় ঋণ দেয়া যাবে না। তবে এ আদেশে খেলাপি ঋণ আদায় পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা।

মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপী ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ পাবেন, গত ১৬ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। একে ‘দুধ কলা দিলে সাপ’ পোষার মতো মন্তব্য করে প্রজ্ঞাপনটি স্থগিত করেছিলে হাইকোর্ট।

এ আদেশের বিরুদ্ধে অর্থমন্ত্রণালয় আপিল করলে হাইকোর্টের আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে যে খেলাপিরা বিশেষ সুবিধা পাবেন তাদের আর ঋণ দেয়া যাবেনা।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'এই সার্কুলারটা এখন কার্যকরী থাকবে। কিন্তু আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন সেটি হলো এই ২ শতাংশ সুদের যারা সুবিধা নেবেন তারা আর লোন নিতে পারবেন না।'

খেলাপী ঋণ আদায় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধা দিলেও অর্থনীতিবিদ এম এম আকাশ বলছেন, এতে পরিস্থিতির তেমন উন্নতি হবে না।

এ বছরের অক্টোবর পর্যন্ত দেশের ব্যাংকখাতের হিসাবের খাতা থেকে বাদ বা অবলোপন করা হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকার খেলাপী ঋণ । এরবাইরেও বর্তমানে ব্যাংকখাতে খেলাপী ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকার বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ