শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

দেশের অর্থ বাঁচাতে ইমরান খানের অন্যরকম কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর আর্থিক সংকটে পাকিস্তান। এই অবস্থায় খরচে কাটছাঁট করতে আমেরিকা সফরে গিয়ে দামী হোটেলে থাকবেন না বলে জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের বাড়িতে ইমরান থাকবেন।

২১ জুলাই আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের সফরে হোটেল ছেড়ে পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাড়িতে তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মার্কিন প্রশাসন এই প্রস্তাবে খুশি নয় বলে জানা গিয়েছে। কোনও দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমেরিকায় গেলে তাঁর নিরাপত্তার দায়িত্ব মার্কিন সিক্রেট সার্ভিসের। ট্র্যাফিক ব্যবস্থাকে বিঘ্নিত না করেই রাষ্ট্রনায়কের নিরাপত্তার ব্যবস্থা করে তারা।

কিন্তু আমেরিকায় পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাড়ি এত বড় নয় যে সেখানে সব প্রয়োজনীয় বৈঠক হতে পারে। তার জন্য ইমরান খানকে আবার পাকিস্তানের দূতাবাসে আসতে হবে। এর ফলে ওয়াশিংটনের ট্র্যাফিক ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে মনে করছে মার্কিন প্রশাসন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ