সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ফিরোজ রশীদের পুত্রবধূকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পূত্রবধু মেরিনা শোয়েব নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিজ বাসায় স্বামী শোয়েব রশীদের নামে লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হন মেরিনা। মেরিনার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারীর দাবি, দাম্পত্যকলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

এদিকে পুলিশের ধারণা, মেরিনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মেরিনার স্বামী কাজি শোয়েব রশীদের মুঠোফোনে ফোন দিলে তার সহকারী জানান, ঘটনার সময় মেরিনার স্বামী ও শ্বশুর বাসায় ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেরিনা পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছেন। মেরিনার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিতে আহত হয়ে মেরিনা হাসপাতালে রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ