সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।

দেশটির পুলিশ জানায়, বাসটি লখনউ থেকে দিল্লির পথে যাচ্ছিলো। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ ফুট নিচে ড্রেনে পরে যায়।

উত্তর প্রদেশের পুলিশ টুইটারে জানায়, একটি যাত্রীবাহি বাস লখনউ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

জেলা বিচারপতি জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় খুবই শোকাহত। হতাহতদের পরিবারের লোকেরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পায়, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন তিনি। সূত্র: এনডিটিভি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ