শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

কেরানীগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সঞ্জয় বিশ্বাস (৩৬) নামে এক ভুয়া এনএসআই সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সঞ্জয় বিশ্বাসের পিতার নাম কমল চন্দ্র বিশ্বাস। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার দক্ষিণ ফুকরা গ্রামে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় মডেল থানার ঘাটারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার আটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাদিকুর রহমান বলেন, সকালে এস আই রেজাউল আমিন বর্ষন ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘাটারচর এলাকায় মাদক অভিযানে বের হই। আমাদের পুলিশের গাড়িটি ঘাটারচর এলাকায় পৌছার পর সঞ্জয় বিশ্বাস আমাদের চ্যালেঞ্জ করে নিজেকে ঘাটারচর এলাকায় দ্বায়িত্বে নিয়োজিত এনএসআই ইন্সেপেক্টর বলে পরিচয় দেন।

এরপর সে আমাদের ধমক দিয়ে বলেন, আপনারা আমাকে না জানিয়ে কার অনুমোতিতে এ এলাকায় মাদক অভিযানে বের হয়েছেন। তার কথা বার্তা শুনে বিষয়টি আমাদের সন্দেহ হলে আমরা কৌশলে তাকে সম্মানের সাথে তাকে আপ্যায়ন করি। পরে বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। সঞ্জয়ের নাম শুনে মডেল থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের তাকে আটক করার অনুমোতি দেন।

অনুমতি পেয়ে আমরা তাকে আটক করে তার দেহ তল্লাশি করি। এসময় তার কাছ থেকে একটি ড্রাইভিং লাইলেন্স, এনএসআই এর একটি আইডি কার্ড ও এনএসআইয়ের ভিজিটিং কার্ড পাই। যার মধ্যে নাম লেখা রয়েছে বিব্রত মজুমদার সজল। তার সঙ্গে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। যার মধ্যে নাম লেখা রয়েছে সঞ্জয় বিশ্বাস। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার প্রকৃত নাম সঞ্জয় বিশ্বাস। সে একজন ড্রাইভার।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, আমি আটককৃত সঞ্জয়ের বিরুদ্ধে এর আগেও মানুষের বিভিন্ন অভিযোগের কথা শুনেছি। সে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয় দিয়ে সাধারন মানুষকে হয়রানি ও প্রতারনা করতো। তাকে অনেক দিন যাবৎ আমরা খুঁজতে ছিলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ