মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

গুনাহ মাফের সহজ ৩ আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষ ইচ্ছা-অনিচ্ছায় ভুল কিংবা পাপ করে। আর তা তাদের পরকালে নাজাতের অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা যেন আমাদের গুনাহ থেকে মাফ পেয়ে নাজাত পেতে পারি সেজন্য হযরত মুহাম্মদ সা. এমন আমল শিখিয়েছেন, যা ছোট এবং পালন করতে সহজ।

গোনাহ মাফ এবং মর্যাদা লাভে ৩টি সহজ আমল: হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি কি তোমাদের বলব না, আল্লাহ কি দিয়ে তোমাদের গোনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন?

সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসুলাল্লাহ! হ্যাঁ, (আপনি বলে দিন)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, কষ্ট থাকার পরও ভালোভাবে ওজু করা। মসজিদের দিকে বেশি বেশি আসা-যাওয়া অব্যাহত রাখা। এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা। আর এটাই হলে ‘রিবাত’ (প্রস্তুতি)।’ (মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ)

হাদিসে উল্লেখিত কাজগুলো একনিষ্ঠ নিয়তে আদায় করলেই আল্লাহ তাআলা তার বান্দার গোনাহ মাফ করে দেবেন এবং দুনিয়া ও পরকালে ও বান্দার মর্যাদা বাড়িয়ে দেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ