শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

মালিবাগ-রামপুরা-বাড্ডায় রিকশাচালকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেওয়ার প্রতিবাদে মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি পয়েন্টে সড়কে নেমেছেন রিকশাচালকরা। রিকশা চলাচলের অনুমতির দাবিতে আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

জানা গেছে, আজ সকাল থেকেই খিলগাঁও রেলগেটে অবস্থান নিয়েছে রিকশাচালকরা। রামপুরা কাঁচাবাজারের সামনের রাস্তাও বন্ধ করে দিয়েছেন তারা। এ ছাড়া কুড়িল, উত্তর বাড্ডা ফুজি টাওয়ার, রামপুরা ওয়াপদা রোড, মালিবাগ-খিলগাঁও এলাকাতেও অবস্থান নিয়েছেন রিকশাচালকরা।

কর্মসূচি পালনকালে রাজধানীর সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার পক্ষে স্লোগান দিচ্ছেন রিকশাচালকরা। এ সময় তাদের ‘সড়ক আছে যেখানে রিকশা চলবে সেখানে’, চলবে চলবে রিকশা চলবে’ স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে অবরোধের কারণে বাড্ডা-রামপুরা-মালিবাগসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন স্কুল ও অফিসগামীরা।

এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে উত্তর বাড্ডা এলাকায় রিকশাচালকরা অবস্থান নিয়েছেন। যার ফলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাড়তি পুলিশ সদস্য রয়েছেন। বিক্ষোভরতদের সঙ্গে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান রফিকুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ