শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

৪ দিনের সফরে নেদারল্যান্ডসের রানি ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। সফরকালে তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ অর্থনৈতিক খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানি ম্যাক্সিমা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তাকে অভ্যর্থনা জানাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (১০ জুলাই) সকালে আগারগাঁওয়ে আইডিবি ভবনে ঢাকাস্থ জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন এবং সেখানে বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন রানি ম্যাক্সিমা। পরে সন্ধ্যা সাতটায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর তিনি নরসিংদীর পলাশে জিন্দারি ইউনিয়ন পরিষদ ও টাঙ্গাইলে একটি বুটিক শপ পরিদর্শন করবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন এই ডাচ রানি। তা ছাড়াও তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। ওই বিকেলেই তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে শুক্রবার (১২ জুলাই) সকালে রানি ঢাকা ত্যাগ করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ