শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের পিরানশাহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দেশটির বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা পিরানশাহর এলাকায় আইআরজিসির সদস্যদের ওপর হামলা চালায়। এ হামলায় এক সেনা সদস্য আহত হয়েছে। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, পিরানশাহর হচ্ছে ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের কুর্দি অধ্যুষিত একটি শহর। এটি ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এ শহরের সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ