শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

‘এরশাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া তিনি আরো বলেন, বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলে তাকিয়েছেন। সংবাদমাধ্যম কর্মীদের কাছে এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করার সময় এসব কথা জানান তিনি।

জি এম কাদের বলেন, গেল তিন থেকে চারদিন পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। কাদের বলেন, এভাবে সাত থেকে আট দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকেরা।

জি এম কাদের বলেন, এরশাদের রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে। ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে তার রক্তের বর্জ্য বের করা হচ্ছে। আর হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তাঁর সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ