শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

টানা বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে বড় ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙামাটির ঘাগড়ার কলাবাগান এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বড় অংশ ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সংস্কারে কাজ করছে সড়ক বিভাগের কর্মীরা।

আজ বুধবারও বৃষ্টি না কমায় পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটির জনজীবন। ধসের ঝুঁকি থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে বলেছে জেলা প্রশাসন।

ভারী বৃষ্টিতে নদীর পানি ঢুকে পড়ায় বান্দরবান শহরের অফিসার্স ক্লাব, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

জেলায় ছোট বড় প্রায় শতাধিক পাহাড় ধস হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীতে পানি বাড়ায় খাগড়াছড়ির পানছড়ি ও জেলা সদরের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ