মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

প্রশ্নপত্রে সেফুদা, সেই শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত সেফাতুল্লাহ ওরফে সেফুদাকে নিয়ে দশম শ্রেণির প্রশ্ন করায় রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের জাহিনুল হাসান নামে একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির একজন ভাইস প্রিন্সিপ্যালকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহা. জিয়াউল হক।

এর আগে গত ৪ জুলাই রাজউক উত্তরা মডেল কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার প্রশ্নে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস ও বক্তব্য দিয়ে বিতর্কিত প্রবাসী সেফাতুল্লাহ সেফুদাকে উদ্দীপক ধরে প্রশ্ন করা হয়।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিতর্কিত একটি নাম হচ্ছে সেফাত উল্লাহ ওরফে সেফুদা। পুরো নাম সিফাত উল্লাহ মজুমদার। ফেসবুকে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই সমালোচিত।

১৯৯০ সাল থেকে অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনায় বসবাস করছেন সেফুদা। তার পরিবারের দেয়া তথ্যমতে, তিনি মানসিক রোগে আক্রান্ত।

-এএ