শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম খান (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শাহীন নামে আরেক শ্রমিক।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যা‌ল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুল ইসলাম খান বরগুনার নিমতলী গ্রামের জাহাঙ্গীর খানের ছেলে।

নিহতের খালাতো ভাই নাসির খান জানান, বরগুনার ঠিকাদার আল আমিনের প্রতিষ্ঠানের হয়ে বানারীপাড়ায় একটি মালাকানাধীন ভবন নির্মাণ কাজে এসেছিলেন শহিদুল। ঘটনার সময় নির্মাণাধীন ভবনে রড তোলার কাজ করছিলেন। এসময় রড বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে শহিদুল ও শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ