শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারি ছাত্র মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত সরকারের প্রতি ,মুসলিমদের উপর অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ইলিয়াস আহমদ।

তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী হয়েও সংখ্যালঘু মুসলমানদের ওপর শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের কারণে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা দোষে নিরপরাধ মুসলমানদের নির্যাতনের মাধ্যমে ভারত তাদের হীনমন্যতার পরিচয় দিচ্ছে। এই জুলুম-নির্যাতন বন্ধ না হলে সামগ্রিকভাবে যদি উপমহাদেশের রাজনীতিতে কোন বৈরি পরিবেশের সৃষ্টি হয় সেজন্য ভারতকে এর দায়ভার গ্রহণ করতে হবে।

আজ ১০ জুলাই বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে নির্ধারিত দায়িত্বশীলদের নিয়ে তিন দিনব্যাপি স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে ইলিয়াস আহমদ বলেন, অনতিবিলম্বে হত্যা ও নির্যাতন বন্ধ না হলে ছাত্র মজলিস বাংলার তৌহিদী জনতাকে নিয়ে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

সেক্রেটারি জেনারেল মনসুরুল আলম মনসুরের পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন,প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মুহাম্মদ শাহীন, অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি রায়হান আলী প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ