শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

মূল সড়কে নয়, রিকশা চলবে বাইলেনে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মূল সড়কে রিকশা চলাচলের সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে বাইলেনে রিকশা চলাচল করতে পারবে।

বুধবার দুপুরে গুলশানে নগরভবনে রিকশা মালিক, চালক প্রতিনিধি এবং ওয়ার্ড প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কুড়িল থেকে রামপুরা পর্যন্ত বাইলেন আছে। একটি রিকশা যদি কুড়িল থেকে রামপুরা যেতে চায়, তাহলে বাইলেনে দিয়ে যেতে হবে। আর যেখানে বাইলেন নেই সেখানে ভেতরের রাস্তা দিয়ে যাবে। তবে কুড়িল রোডের শেষ প্রান্তে রিকশা ইউটার্ন নিতে পারবে। পাশাপাশি রামপুরা ব্রিজও ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, রাজধানীর প্রধান তিনটি সড়কে রিকশা চলাচল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহালের পাশাপাশি অবৈধ রিকশা ও গ্যারেজ শনাক্ত করতে বৈধ রিকশাগুলোকে কিউআর কোড করে দেয়া হবে। এটার যেন নকল না হতে পারে, সে জন্য সর্বোচ্চ উন্নত প্রযুক্তি ও প্রযুক্তিবিদদের কাজে লাগানো হবে। চালকদের ডাটাবেস তৈরি করে ওয়ার্ডভিত্তিক রিকশা চালকদের জন্য বিভিন্ন রঙের ড্রেসও দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ