শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

শতাধিক বই লিখে ১৩ বছরের কিশোরের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবেমাত্র ১৩ বছরে পা রেখেছে মৃগেন্দ্র রাজ। এরই মধ্যে ধর্ম আর আত্মজীবনীসহ বিভিন্ন বিষয়ে রচনা করেছে ১৩৫টি বই। ভারতের উত্তর প্রদেশের এই কিশোর মৃগেন্দ্র রাজ ছদ্মনামে লেখে। তার সেই ছদ্মনাম হলো অভিমন্যু।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মাত্র ছয় বছর বয়সেই প্রথম বই লিখে সে। সেই থেকে শুরু। একে এক লিখে ফেলেছে ১৩৫টি বাই। যার মাধ্যমে বিশ্বরেকর্ডও করেছেন। এছাড়াও লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার অফারও পেয়েছে কিশোর মৃগেন্দ্র।

গণমাধ্যমের কাছে সে জানায়, ‘রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করে আমি বই লিখেছি। প্রতিটি বইয়ে রয়েছে ২৫ থেকে ১০০টি করে পাতা। আমি এরই মধ্যে লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার অফারও পেয়েছি।’

writer

কিশোর ওই লেখকের মা উত্তরপ্রদেশের সুলতানপুর নামক স্থানে একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই ছেলের লেখার প্রতি আসক্তি ছিল প্রবল। মা হিসেবে তিনি ছেলের সেই আসক্তিকে আরও উৎসাহিত করেছেন মাত্র।

মৃগেন্দ্রর বাবা একজন সরকারি চাকরিজীবী। উত্তরপ্রদেশের একটি সরকারি চিনিকলে কাজ করেন। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বই লিখে একজন বড় লেখক হিসাবেই জীবনে প্রতিষ্ঠা পেতে চায় কিশোর লেখক অভিমন্যু।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ