শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

হাজিদের প্রতি সৌদি বাদশাহর কঠোর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মেহমানদের প্রতি পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর বরকত হাসিল, হজের বিধিবিধান সঠিকভাবে পালনে মনোনিবেশ করা এবং সব ধরণের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পবিত্র হজ হারামাইন শরিফাইনের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সংবাদমাধ্যম আল আরাবিয়্যা ডটকমের মতে, গতকাল সৌদি আরবের কাবিনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তুর্কি বিন আব্দুল্লাহ সাবানা বাদশার পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান।

বিবৃতিতে বাদশাহ সালমান বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান অনুমোদিত কোন বিষয় নয়। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট  থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজ পালন ও তাদের হজ কবুলের জন্য বিশেষ দোয়া করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

সূত্র: আল আরাবিয়া ডটনেট।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ