শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

আকার বাড়ছে মন্ত্রিসভায়, নতুনদের শপথ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের মেয়াদের সাত মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে মন্ত্রী করা হচ্ছে, সেই সঙ্গে সরকারে যুক্ত হচ্ছেন নতুন একজন প্রতিমন্ত্রী।

আগামী শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী করা হচ্ছে। আর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। পরে শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে চলতি বছরের ৭ জানুয়ারি। এর সাত মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন বঙ্গবন্ধুকন্যা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ