শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

ইমেইল ফাঁস: যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সমলোচনায় করা ই-মেইল ফাঁসের জেরে উত্তপ্ত পরিবেশের মধ্যেই পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারক।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বুধবার কিম ড্যারেকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।

স্যার কিম জানান, তিনি সব জল্পনার অবসান ঘটাতে চেয়েছেন। ই-মেইল ফাঁসের ঘটনা দায়িত্ব পালনকে তার কাছে ‘‘অসম্ভব” করে তুলেছে বলে জানান তিনি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে ‘অযোগ্য’, ‘অদক্ষ’ এবং ‘উদ্ভট’ আখ্যায়িত করা কিম ড্যারকের ই-মেইল ফাঁস হয়।

পরে এক টুইট বার্তায় ট্রাম্প ই-মেইল ফাঁসের ঘটনায় কিম ড্যারককে ‘খুবই মূর্খ একজন মানুষ’ বলে উল্লেখ করেন। এছাড়াও ব্রেক্সিট বিষয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে তার পরামর্শ উপেক্ষা করে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এছাড়া কিম ড্যারকের সঙ্গে হোয়াইট হাউজ আর কোনো সম্পর্ক রাখবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ই-মেইল ফাঁস এবং ব্রেক্সিট বিষয়ে টেরেসা মে’র ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পুরো যুক্তরাজ্যের প্রতি ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ