শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে: নেদারল্যান্ডসের রানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃণমূলে মানুষের সেবাপ্রাপ্তির দিক থেকে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে জানিয়ে নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা বলেছেন, ইউনিয়ন পর্যায়ে নারীদের আর্থিকখাতে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে পারলেই অর্থনীতি আরও শক্তিশালী হবে।

গতকাল বুধবার দুপুরে নরসিংদীর একটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা বলেছেন কুইন ম্যাক্সিমা। বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতির প্রশংসাও করেন জাতিসংঘ মহাসচিবের অর্থনৈতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ আইনজীবী।

নারীদের আর্থিকখাতে সম্পৃক্ত করে স্বাবলম্বী করার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে বলে জানিয়েছেন রানী ম্যাক্সিমা।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসের রানী কুইন ম্যাক্সিমা জোরিগুইয়েতা সেচ্যুরি। সফরের প্রথম দিন ঢাকা থেকে সড়কপথে গিয়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।

নরসিংদীতে পৌঁছে ইউনিয়ন কমপ্লেক্সে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রানী ম্যাক্সিমা। ইউপি ভবনে নাগরিক সেবার বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি তিনি তথ্য সংগ্রহ করেন ডিজিটাল সেন্টারে সেবা নেয়া উপকারভোগীদের কাছ থেকেও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ