শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএসএফের গুলিতে যশোরের বেনাপোল সীমান্তে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত ইসরাফিল হোসেন (৩২) শার্শা উপজেলার ছোটআঁচড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

বেনাপোল থানার ওসি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের গুলিতে জখম হয়েছেন ইসরাফিল। বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠে এ ঘটনা ঘটে।

পুটখালীর বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

ইসরাফিলের বাবা নূর ইসলাম জানান, বিজিবি সদস্যরা তার গুলিবিদ্ধ ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড বলেন, তার বাম পাশের হাতে কনুইয়ের উপরে ও পাজরের কাছাকাছি গুলিবিদ্ধ হয়েছে। একটি গুলি ফুসফুস ছুঁইয়ে চলে যাওয়ায় তার অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ইসরাফিলকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ