শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

টানা বৃষ্টিতে বান্দরবনে বন্যা, বন্ধ সড়ক যোগাযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছয় দিনের টানা বৃষ্টিতে বান্দরবনে দেখা দিয়েছে বন্যা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। পানিবন্দি হয়ে পড়েছে নিম্নাঞ্চলের প্রায় দশ হাজারেরও বেশি পরিবার।

নদীর পানি বিভিন্ন ঝিরি-ছড়া দিয়ে প্রবেশ করেছে শহরের আর্মিপাড়া, ইসলামপুর, অফিসার্স ক্লাব, বনানী সমীল এলাকা, শেরেবাংলা নগরসহ সাঙ্গু নদীর তীরবর্তী কয়েকটি এলাকায়। এছাড়াও জেলার লামা, আলীকদম ও থানচি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বিভিন্ন উপজেলায় ছোট ছোট পাহাড় ধ্বস ও সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের জেলা সদরের সঙ্গে সব উপজেলার আন্ত-সংযোগ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

এছাড়াও টানা বৃষ্টির কারণে বান্দরবন-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড়দুয়ারা-কলঘর এলাকা রাস্তা তলিয়ে যাওয়ায় ও বান্দরবান-রাঙ্গামাটি সড়কের কয়েকটি স্থানে সড়ক ধ্বসে গিয়ে এখনো বান্দরবনের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ভারী বর্ষনে বান্দরবন জেলায় ছোট বড় প্রায় শতাধিক পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাসকারী ১২০০টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ