শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বগুড়ায় খামার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় জাব্বারুল (২৬) নামের এক খামার ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজীর টাকা দিতে অস্বীকৃতি ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বড়চাঁন্দাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত জাব্বারুল বড়চাঁন্দাই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, নিহত জাব্বারুল এলাকায় গবাদি পশু খামার ব্যবসার সাথে জড়িত। সে এলাকার তরুণ খামারি হিসাবে বেশ সুনাম করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সে তার খামার থেকে বেশ কিছু গরু বিক্রির প্রস্তুতি নিয়েছিল। তার এই উন্নতির কারণে তাকে অনেকে ঈর্ষা করত। সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, মোটা অংকের চাঁদার কারণে তাদের মনোমালিন্য বিস্তৃতি লাভ করে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে ডেকে নেয়া হয়। এসময় তার বাড়ির পেছনে নিয়ে যাবার এক পর্যায়ে তাকে কয়েকজন দুর্বৃত্ত রামদা ও কুড়ালসহ ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।

তার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে শাহাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মুহাম্মদ আজিম ঘটনা নিশ্চিত করলেও ঘটনার সাথে জড়িত এবং হত্যকাণ্ডের কোন কারণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি। ঘটনার পর বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) সনাতন চত্রুবর্তীসহ পুলিশের উর্ধতনরা হাসপাতালে ছুঁটে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ